
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||
রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সকাল সকাল সচিবালয়ে নিজ দফতরে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীর সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
