
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বর্তমান সরকারের অধীনে সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে এই সাক্ষাতের মাধ্যমে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
