
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ি জেলার পানছড়ির কচুছড়ি নামাক সীমান্ত এলাকা থেকে ১৪০০ রাউন্ড গোলাবারুদ ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ ( ৩ বিজিবি)
শনিবার (১১ এপ্রিল) দুপুরে একরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি ব্যাটালিয়ন( ৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহআলম’র নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০২টি মোটরসাইকেল ও এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র আরো জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেল ও গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার সময় পথে শতাধিক সন্ত্রাসীদের একটি দল ঘেরাও করলে লোগাং জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে আরো ২টি বিশেষ টহল দল ঘটনাস্থলে যাওয়ার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে।
৩ বিজিবির অধিনায়ক বলেন, লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সকল প্রকার চোরাচালান ও সন্তাসী কার্যক্রম প্রতিহত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি অভিযানিক টহল অব্যাহত রয়েছে।
