
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদার পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটায় লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস-এর উপস্থিতিতে এই ত্রাণ বিতরণ করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাটি পরিদর্শন করেন এবং পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বাজায় রাখতে এমন কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বস্ত করেন।
