সোমবার, ফেব্রুয়ারি ১৬

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বর্তমানে বড় কোনো টুর্নামেন্ট বা সিরিজের ব্যস্ততা না থাকায় ব্যক্তিগত সফরে দেশ ছেড়েছেন সংস্থাটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মূলত পরিবারের সঙ্গে একান্ত কিছু সময় কাটাতেই তার এই বিদেশ যাত্রা বলে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে তার দেশে ফেরার কথা রয়েছে। যাওয়ার আগে গত শনিবার বিসিবির অন্যান্য পরিচালকদের খুদে বার্তার মাধ্যমে নিজের অনুপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি।

উল্লেখ্য, দেশের ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক বা ঘরোয়া বড় কোনো সূচি না থাকায় এই ফাঁকা সময়টিকে বেছে নিয়েছেন বোর্ড প্রধান। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি পুনরায় বোর্ড পরিচালনায় সক্রিয় হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *