রবিবার, ফেব্রুয়ারি ১৫

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের নতুন বার্তা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন জামায়াত আমির।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন? দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।

ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। ’

জামায়াত আমির বলেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’

তিনি আরও বলেন, ‘সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

জামায়াত আমিরের ফেসবুক পোস্টের লিংক: https://www.facebook.com/share/p/18LxTjBJWK/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *