শনিবার, মার্চ ৭

নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১-এর ইফতার ও মতবিনিময় সভা

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১ ব্যাচ এসএসসির উদ্যোগে ৭মার্চ নাগেশ্বরী দয়াময়ী পাইলট ডিএম একাডেমী হলরুমে দোয়া ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আলহাজ্ব ফরহাদ হোসেন মিন্টু ও আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন এর সার্বিক সহযোগিতায়, আলহাজ্ব কে এম আবু তালেব-এর অর্থায়নে সুজন বন্ধু নাগেশ্বরীর ৮১ এসএসসি ব্যাচের বন্ধুদেরকে নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা হয়েছে। এ সময় মুসা কালিমুল্লাহ পেয়ারার উপস্থাপনা ও পরিচালনায় হজ্বযাত্রী বন্ধুদের মাঝে পুস্কার বিতরণ করা হয়। সম্পদ নয় সম্পর্ক যেন অটল থাকে এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবারে বন্ধুদেরকে নিয়ে এ আয়োজন করা হবে বলে জানান সুজন বন্ধু ৮১-এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *