মঙ্গলবার, মার্চ ১০

নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

‎মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখেরুল ইসলাম, ‎ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শহাদাৎ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন ও প্রশিক্ষিত করে তুললে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

‎দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়, যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাস্তবমুখী ধারণা লাভ করেন।

‎উল্লেখ্য, কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *