
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৮ মার্চ) নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মহফিল, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেহরক্ষি নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সেনা সদস্য নুর ইসলামকে সংর্বধনা প্রদান করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপি অন্যতম নেতা সাংবাদিক রুবেল হোসেন, আজিজুল হক।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবগণ।
ইফতার মহফিলে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২হাজার নেতাকর্মী অংশ গ্রহণে সুন্দর ভাবে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
