বুধবার, ফেব্রুয়ারি ১১

দেশের বিভিন্ন স্থানে অগ্নি-নাশকতা : ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||

মিরপুর গার্মেন্টস, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম ইপিজেড এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে বিশাল বিশাল অগ্নিকান্ডে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত) ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। রবিবার (১৯ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, এইসব নাশকতার কারণ উদঘাটন ও এর পিছনে অশুভ কোনো শক্তি জড়িত কিনা, তা ক্ষতিয়ে দেখা সরকারের নৈতিক দায়িত্ব। আর এইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কোন গাফলতিও আছে কিনা সেটাও নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা দরকার। দেশে একের পর এক বিভিন্ন অঘটন ঘটছে। এ সমস্ত অঘটন বন্ধে সরকারের আরো দৃঢ় পদক্ষেপ ও সচেতন হওয়া দরকার।

নেতৃদ্বয় আরো বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি না মেনে নেওয়ায় ও জুলাই সনদে এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের মতামতের যথার্থ মূল্যায়ন না করায় এবং দেশের স্বার্থে দক্ষতার সাথে জুলাই সনদ প্রণয়নে ব্যর্থ হওয়ায় দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। বর্তমান অবস্থায় দেশ চললে সরকারকে এ জন্য চরম খেসারত দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *