
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বুধবার (২২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত নিয়মিত পরিসংখ্যানে এই হালনাগাদ চিত্র উঠে এসেছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বা ‘বিপিএম-৬’ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিপিএম-৬ ফর্মুলা অনুসরণ করলে বর্তমানে দেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। সাধারণত গ্রস রিজার্ভ এবং আইএমএফ-এর শর্তানুযায়ী নিট রিজার্ভের এই দুটি ভিন্ন হিসাবই বর্তমানে প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক।
