Sunday, October 18

ঢাকায় ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের সাবেক নায়েবে আমীর ও দীর্ঘদিনে সাবেক সেক্রেটারী জেনারেল ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.)-এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.) আজীবন ইসলামী দাওয়াত ও ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি মনে প্রাণে মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)এর উপস্থাপিত ইসলামী বিপ্লবের চিন্তা দর্শন লালন করতেন এবং তাঁর যোগ্য উত্তরসূরী ছিলেন। তিনি মরহুম মওলানার জীবনীর উপরে পিএইচডি ডিগ্রী অর্জন করেছিলেন। তাঁর আদর্শ, কর্ম ও ত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এক প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরও বলেন, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে সর্বস্তরের মুসলিম জনতাকে একনিষ্ঠ হয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মরহুমের দ্বীনি খিদমত শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনকে গতিশীল করতে কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী ও ঢাকা উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক। বক্তারা মরহুম ড. এনামুল হক আজাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সত্য প্রতিষ্ঠা ও ইসলামী সমাজ ব্যবস্থা গড়ার সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে ছিলেন।

অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা উত্তরের নায়েবে আমীর মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ও ঢাকা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় তালিম ও তারবিয়াত সম্পাদক এবং ঢাকা উত্তরের নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান আসলামী, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মেসবাহ উদ্দিন এবং বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ প্রমূখ।

কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আল আমিন এবং নাতে রাসুল পরিবেশন করেন আব্দুল মুনয়িম আহনাফ। প্রোগ্রামটি পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক। আলোচনা সভা শেষে মরহুম ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা উত্তরের নায়েবে আমীর মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *