Tuesday, October 13

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারেরও বেশি যাত্রী

|| অনলাইন ডেস্ক ||

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ জারি করায় ঢাকা থেকে সৌদিগামী মোট ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এবং ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী ছয়টি—মোট ১০টি এয়ারলাইন্সের ফ্লাইটে এই পরিস্থিতির প্রভাব পড়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ১০টি এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হওয়ায় ৯ হাজার ২৬৯ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *