রবিবার, ফেব্রুয়ারি ১

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক)-এর শুভযাত্রা

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||

৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) ধানমন্ডি ক্লাবে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুদ্ধ সাংস্কৃতির মশাল হাতে যাত্রা শুরু করেছে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক) । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সেক্টরের ক্র‍্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধা ও শিল্পী লীনু বিল্লাহ, শুদ্ধমঞ্চের মহাসচিব ও কবি মশিউদ্দিন খান, সংগীতশিল্পী অনিরূদ্ধ সেনগুপ্ত, প্রফেসর ডা. আসাদুল কবীর, এনটিভির সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) জাহাঙ্গীর চৌধুরী।

অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন হুমায়ুন কবীর (সাংস্কৃতিক সংগঠক), প্রাকাশক মো: ইমাম হোসাইন (উদ্যোক্তা, পাঠাগার আন্দোলন বাংলাদেশ)। গুণীজন এবং হলভর্তি দর্শকের উপস্থিতিতে এই প্রজন্মের পাঁচজন শিল্পীর অনবদ্য পরিবেশনায় মুখরিত ছিলো পুরো ক্লাব প্রাঙ্গণ।

শিল্পীরা হলেন- শায়লা রহমান, শরমিন জাহান, মনিরা মনি, রেহানা পারভিন (হাসি) এবং খালেদা হক শাহানা। স্বনামধন্য মিউজিশিয়নদের অনবদ্য বাদন অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সর্বজন শ্রদ্ধেয় গোলাম ফারুক। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়ে ওঠে।

মনিরা মনি বলেন, সকলের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের বন্ধনের প্রথম আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। তিনি আরও জানান, গোলাম ফারুক ভাই এবং হুমায়ুন কবির ভাইয়ের আন্তরিক সহযোগিতার হাত আমাদের অনুষ্ঠানের অনুপ্রেরণা ও সাহস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এছাড়াও যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *