Monday, October 5

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

“সাদা চকে আঁকি আলো, গড়ি মোরা নতুন প্রাণ / অশিক্ষার আঁধার কেটে গাই জ্ঞানের জয়গান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জাতি গঠনে ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে প্রতি বছরের ন্যায় এবারও সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনারায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, রাজারভিটা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মিনহাজুল ইসলাম, চিলমারী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ মাদরাসার সুপারিনটেনডেন্ট আব্দুল আজিজ আখন্দ, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, বালাবাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন কুমার রায়, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ মাদরাসার সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক এবং চিলমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিলু মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষক সমাজ চিলমারী উপজেলা শাখার সভাপতি মোকলেছুর রহমান মাসুমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *