
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট হাই স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সিনি. যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাহেব আলী, সামসুদ্দীন, শাহজাহান মন্ডল, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু এবং বদরুল ইসলাম।
এছাড়াও চিলমারী উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়না, যুবদলের আহ্বায়ক ইউনুস, সদস্য সচিব জিয়া এবং স্বেচ্ছাসেবক ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে জনসভাটিকে উৎসবমুখর করে তোলেন।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা জানান, ধানের শীষের যে গণজোয়ার উঠেছে তাতে বিপুল ভোটে বিজয়ী হবে। তারা ধানের শীষের প্রার্থীকে স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের জন্যে দাবি জানান। বিশেষ করে নদী ভাঙ্গন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর নজর দেওয়ার দাবি জানান।
জানা গেছে, আওয়ামীলীগের ২০০ শত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান জানান, আমি মনোযোগ সহকারে আপনাদের অসুবিধার কথাগুলো শুনলাম আমাদের তিনটি উপজেলা নিয়ে (চিলমারী রৌমারী ও রাজিবপুর) ২৮ কুড়িগ্রাম ৪ সংসদীয় আসন, ব্রহ্মপুত্র নদ আমাদের তিনটি উপজেলাকে বিচ্ছিন্ন করে রাখছে। চিলমারী টু রৌমারী স্থলপথে যোগাযোগের দ্বার উন্মোচনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে সেতু নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরো জানান, এ এলাকা শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে এখানে একটি পূর্ণাঙ্গ কলেজ স্থাপনের আশ্বাস দেন। স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব দিয়ে বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভোটারদের সামনে বলেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই সেজন্য সবার আগে আমাকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন তাহলেই আমি আপনাদের এই আশ্বাস ও দাবিদাওয়াগুলো পূরণ করতে পারব। সকলেই ঐক্যবদ্ধ থাকেন এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন। আল্লাহ চাহেতো আমরা জয়ী হব ইনশাআল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকেন।
