রবিবার, মার্চ ২৯

চট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় অংশ নিচ্ছে প্রিয়মুখ প্রকাশনী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||

বন্দরনগরী চট্টগ্রামে আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ‘চট্টগ্রাম স্বাধীনতা বইমেলা ২০২৬’, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এম. এ. আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে আয়োজিত এবারের এই বিভাগীয় বইমেলায় নিজেদের নির্বাচিত ও জনপ্রিয় সব বই নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে দেশীয় সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘প্রিয়মুখ প্রকাশনী’।

মেলা উপলক্ষে প্রিয়মুখের স্টল সাজানো হয়েছে সমকালীন ও ধ্রুপদী সাহিত্যের নানা বৈচিত্র্যময় প্রকাশনা দিয়ে। এই আয়োজন সম্পর্কে প্রিয়মুখের প্রকাশক ও নন্দিত কথাসাহিত্যিক আহমেদ ফারুক জানিয়েছেন, এবারের বইমেলায় বইপ্রেমীদের জন্য থাকছে মানসম্মত নতুন বইয়ের সমাহার, বিশেষ মূল্যছাড় ও নানাবিধ আকর্ষণীয় আয়োজন।

তিনি আরও জানান, পাঠক ও দর্শনার্থীদের জন্য জিমনেসিয়াম চত্বরের ৪৮ নম্বর স্টলে প্রিয়মুখের বইগুলো প্রদর্শিত হবে। সুস্থ ধারার সাহিত্য চর্চাকে উৎসাহিত করতে তিনি বইপ্রেমী ও তাঁদের প্রিয়জনদের ৪৮ নম্বর স্টলে আমন্ত্রন জানিয়েছেন এবং বইয়ের ভিন্ন এক জগতে হারিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *