Saturday, August 29

গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

|| গাজীপুর প্রতিনিধি ||

গাজীপুরের গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট (শুক্রবার) বিকেলে গাজীপুর মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া মদিনা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। অর্থের অভাবে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যে স্থানীয় শিক্ষক ও প্রতিনিধিদের মাধ্যমে তথ্য পেলে তাঁদের পাশে দাঁড়াবে এই ফাউন্ডেশন।” তিনি আরও জানান, ফাউন্ডেশনটি অরাজনৈতিকভাবে সকল মতাদর্শের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বক্তব্য রাখেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে গাছা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক এবং উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষাবিদ আব্দুস সালাম, রেজওয়ান ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *