বৃহস্পতিবার, এপ্রিল ২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র বাসিন্দা তাজুলের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু ফাউন্ডেশন’।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুলের অসহায়ত্বের বিষয়টি ভাইরাল হলে তা সবার নজরে আসে। পরে ‘পথশিশু ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তার জন্য টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন পথশিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।

‎এদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার‎ জনাব বদরুজ্জামান রিশাদ তাজুলকে ঘর নির্মাণের জন্য জায়গা এবং চাষাবাদের জন্য কৃষি জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানান এবং তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এতে করে তাজুলের নতুন করে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন তাজুল। মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা না থাকায় তিনি অনেক কষ্টে দিন পার করছিলেন। তবে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ পেয়ে তাজুল অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, পথশিশু ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম এবং নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

‎উল্লেখ্য, পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন এর আগেও গাইবান্ধা জেলাসহ অনেক অসহায় মানুষের জন্য একাধিক ঘর নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। তারা তাজুলের জন্য আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *