
|| ক্যারিয়ার ডেস্ক ||
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় বিভাগে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে দক্ষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। কর্মঠ ও ক্যারিয়ার সচেতন প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে পারে।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদ সংখ্যা: ২০০টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন: ১১,০০০-২২,০০০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ৩০ এপ্রিল, ২০২৫
