বুধবার, মার্চ ১১

ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল

|| ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শহীদ আনাস হল শাখা। কর্পোরেট প্রতিষ্ঠান ‘বি এইচ আর গ্রুপ’-এর সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হল মসজিদে সংগঠনটির এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আনাস হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু তামিমের পরিচালনায় ইফতার মাহফিলে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আসিবুর রহমান, আইন সম্পাদক আমিনুর রহমান, সাবেক আন্তর্জাতিক সম্পাদক হাসানুল বান্না অলী এবং এইচআরএম (HRM) সম্পাদক রায়হান জামিলসহ ক্যাম্পাসের ৫টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রশিবিরের হল পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময়, ছাত্রশিবিরের অফিস সম্পাদক আসিবুর রহমান বলেন, “আমার বিশ্বাস আমরা এখানে অনেকেই কোরআন পড়তে জানি না কিংবা আজ ২১ টি রমজান চলে গেল একদিনও খুলে দেখা হয়নি। কিন্তু মহান রাব্বুল আলামিন বারো মাসের মধ্যে রমজান মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, কারণ এ মাসেই কোরআন নাজিল হয়েছে। সকল নবী-রাসূল সম্মানিত, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষভাবে সম্মানিত হয়েছেন তাঁর ওপর কোরআন নাজিল হওয়ার কারণে। আবার সব রাতের মধ্যেও লাইলাতুল কদরের বেজোড় রাতগুলো মর্যাদাপূর্ণ, কারণ এসব রাতেই কোরআন নাজিল হয়েছিল।”

তিনি আরও বলেন, “তাই আমাদের জীবনের প্রকৃত সম্মান ও মর্যাদা আসবে তখনই, যখন আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলতে পারব। কোরআন শুধু তিলাওয়াত করার গ্রন্থ নয়, এটি আমাদের জীবন পরিচালনার দিশারি। যদি আমরা কোরআনকে বুঝে পড়ি, তার শিক্ষা নিজেদের জীবনে ধারণ করি এবং সমাজে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন যেমন আলোকিত হবে, তেমনি আমাদের সমাজ ও রাষ্ট্রও কল্যাণের পথে এগিয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *