রবিবার, এপ্রিল ১২

ইবি’র ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম দিগন্ত কোচিংয়ের শিক্ষার্থী মোতালেব

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে চমক দেখিয়েছেন ‘দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর শিক্ষার্থী আব্দুল মোতালেব। অসামান্য এই অর্জনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের ঐতিহ্যবাহী ভর্তি সহায়তাকারী এই প্রতিষ্ঠানটি।

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আব্দুল মোতালেব রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছস্থ আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার ছাত্র। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পাঠদান পদ্ধতি এবং সঠিক দিকনির্দেশনার কার্যকারিতা আবারও প্রমাণিত হলো।

উল্লেখ্য, ‘ধর্মতত্ত্বে আমরাই সেরা’—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ৩৪ বছর ধরে সাফল্যের সাথে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। প্রতি বছরের ন্যায় এবারও তাদের শিক্ষার্থীরা দেশসেরা সাফল্য ধরে রেখেছে।

আব্দুল মোতালেবের এই সাফল্যে দিগন্ত কোচিংয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে বলা হয়, সঠিক পরিকল্পনা এবং নিরলস পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। মোতালেবের এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ভবিষ্যতে উচ্চশিক্ষা শেষ করে দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান আব্দুল মোতালেব। তিনি তাঁর এই অভাবনীয় সাফল্যের পেছনে সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং দিগন্ত কোচিংয়ের শিক্ষকদের বিশেষ গাইডলাইনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *