শুক্রবার, মার্চ ১৩

ইউআইটিএস-এ সুফি মিজানুর রহমানের ৮৪তম জন্মদিন উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসংস্কারক ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮৪তম শুভ জন্মদিন এবং ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বক্তারা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, সমাজ সংস্কারে তাঁর অনন্য ভূমিকা এবং দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর বিশাল অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে মো. আলিফ হোসেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নাত-এ-রাসূল (স.) পরিবেশন করেন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মাননীয় চেয়ারম্যানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু নাঈম।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারুক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা শেষে পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতারের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *