বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ও ১ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে অবৈধ ভালো উত্তলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভিত্তি ও ফুটেজের ভিত্তিতে বাঘুটিয়া ইউনিয়ন সংলঘ্ন যমুনা নদীর তীরে অননুমোদিত ড্রেজার কর্তৃক বালু উত্তোলনের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ঘটনাস্থলে পৌছালে দেখা যায়, মোবাইল কোর্টের নৌকা দেখে ০২ টি ড্রেজার ও কয়েকটি ভলগেট উক্ত স্থান হতে পলায়ন করেছেন এবং অভিযানের মাধ্যমে ০১ টি ভলগেট বালুসহ আটক করা হয়। উক্ত ভলগেট ম্যানেজার মোঃ শরীফ ইসলাম (২৩) কে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তার অপরাধ স্বীকার করেছেন।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৪ (ছ) ১৫(১) ধারায় ২,০০,০০০ লক্ষ ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে মোঃ আহসানুল আলম, সহকারী কমিশনার (ভূমি) বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *