আকাশে ওড়া জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান
|| নিউজ ডেস্ক||নিজের তৈরি উড়োজাহাজে আকাশে ওড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার (২৮) পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বুধবার (৫ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান শিবালয় উপজেলার জাফরগঞ্জে জুলহাস মোল্লার সঙ্গে দেখা করেন। তাকে প্রেরণা জোগাতে এ সময় ৫০ হাজার টাকা অর্থসহায়তা দেন তারা।বিএনপির নেত্রী আফরোজা খানম বলেন, নিজের উদ্ভাবনী শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন তরুণ জুলহাস। এ ধরনের গবেষণামূলক কাজে তাকে উৎসাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা জুলহাসের পাশে দাঁড়িয়েছেন।জুলহাস বলেন, ‘আমার এই উড়োজাহাজ এত মানুষ দেখবে, তা কল্পনাও করিনি। তারেক রহমান স্যার অর্থসহায়তা দিয়ে আমাকে প্রেরণা জুগিয়েছেন। তার প্রতি বিশেষভ...










