মঙ্গলবার, জুন ১৬

রাজনীতি

বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ নয়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ নয়

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনাই খায় নাই, দেশের অনেকেই খায়। বাংলাদেশের অনেক নেতারাই এস আলামের টাকায় ব্যবসা করছে। ছেলে মেয়েদের বিদেশে পড়ালেখা করাচ্ছে। সেই ব্যক্তিরা আয়াওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা ১৪শ শহীদের রক্তের সাথে গাদ্দারী করবে। সেই গাদ্দারদের চিনতে হবে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে এবি পার্টির জেলা কমিটির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপোষ হবে না, দিল্লির আধিপত্য প্রশ্নে কোনো আপোষ হবে না। সে কংগ্রেসের নামে আসুক, বিজেপি'র নামে আসুক, গান্ধী ...
মানিকগঞ্জ জামায়াত ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জামায়াত ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আগামী ফেব্রুয়ারীতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হিসেবে কেন্দ্রীয় ঘোষিত দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর থানা শাখা।জেলার সদর থানা আমির মাওলানা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব এসে শেষ করেন।প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলয়ার হোসেন।প্রধান অতিথি বলেন যে, সামনে নির্বাচনে আমরা পিআর পদ্ধতিতে ও জুলাই সনদের অধীনে নির্বাচন হতে হবে এবং লেভেল প্লেয়িং হতে হবে।মিছিলে ব্যানার, প্লেকার্ড ও প্রতীকের নানা স্লোগানে মুখরিত হয়ে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।...
একদলীয় শাসন রুখতে পিআর প্রক্রিয়া বাধ্যতামূলক: জামায়াত‎‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

একদলীয় শাসন রুখতে পিআর প্রক্রিয়া বাধ্যতামূলক: জামায়াত‎‎

নাগেশ্বরীতে জামায়াত নেতাদের গণতন্ত্র রক্ষার আহ্বান‎|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎জুলাই সনদ বাস্তবায়ন ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি-আর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।‎‎বিকেল সাড়ে ৩টায় উপজেলা কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বলদিটারী মোড় হয়ে পাচতলা মার্কেটের বিপরীতে সমাবেশে পরিণত হয়।‎‎জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, পি-আর ছাড়া জনগণের কাছে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা দেশের অস্থিতিশীল পরিবেশে কোনো নির্বাচন মেনে নেব না। যারা পিআর প্রক্রিয়ার বিরোধিতা করছে, তারা দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য বিদেশি শক্তির দালালি করছে।‎‎তিনি আরও বলেন,‎আওয়ামী ল...
খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে নগরীর ৮ থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোনাডাঙ্গা থানার সবুজবাগ মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ। তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে নির্বাচন আমাদের প্রধান কর্মসূচি। কিন্তু বিদ্যমান পদ্ধতির নির্বাচনে আমরা ডামি ভোট ও রাতের ভোট দেখেছি। এই ব্যবস্থা হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। আমরা এমন একটি পদ্ধতি চাই যেখানে ফ্যাসিবাদ আর জন্ম নেবে না। সেই পথ হলো পিআর পদ্ধতি।”তিনি আরও বলেন, “সংস্কার, বিচার ও নির্বাচন ছিল সরকারের অঙ্গীকার। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে,...
ডুমুরিয়া-ফুলতলায় বিশাল ছাত্র-যুব সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়া-ফুলতলায় বিশাল ছাত্র-যুব সমাবেশ

আগামী নির্বাচনে খুনী-চাঁদাবাজদের বিরুদ্ধে তরুণদের লড়াই হবে : মিয়া গোলাম পরওয়ার|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানব রচিত আইন দিয়ে নয়, আল-কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি, চুরি, ধর্ষণ ও খুন বন্ধ করা সম্ভব। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের বিরুদ্ধে তরুণ ভোটারদের লড়াই হবে।” শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এবং বিকেলে ফুলতলা স্বাধীনতা চত্বরে পৃথক দু’টি ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার সমস্যার সমাধান করবে। “ডুমুরিয়া-ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতার মূল কারণ বিল ডাকাতিয়াকে কেন...
ভূরুঙ্গামারীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শাখার উদ্যোগে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় প্রতীক সম্বলিত নানা শ্লোগানে মুখরিত মিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরক...
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জ জামায়াতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জ জামায়াতের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর ও সদরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ স্বাধীনতা স্কয়ারে বিকেল তিনটা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। তিনি তার বক্তৃতায় বলেন, এখন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না। তাদের উদ্দেশ্য ভালো নয়। কারণ তারা ক্ষমতায় গিয়ে চাঁদাবাজী এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, যার কারণে তারা পিআর পদ্ধতি মেনে নিতে পারছে না।তিনি আরও বলেন, তারা প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রার্থী দেওয়ার কথা বলে হাতিয়ে নিবে। যে...
মানিকগঞ্জ মহিলা দলের নেত্রী পলির সকল পদ স্থগিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ মহিলা দলের নেত্রী পলির সকল পদ স্থগিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি, (মানিকগঞ্জ) ||সাটুরিয়া উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের প্রচার সম্পাদক রাহা মাহমুদা পলির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তার পদ স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাহা মাহমুদা পলির বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা ও এলাকা মানুষের উপর নির্যাতনের নানা অভিযোগ উঠেছে।জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানান, এসব অভিযোগের কারণে দলে অসস্তি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।...
যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের হেনস্তার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের হেনস্তার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী নেতাকর্মীদের হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী ও ইয়াশিরুল কবির সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সঠিকাভাবে গণহত্যাকারীদের বিচার করতে না পারার ফলস্বরূপই জুলাইয়ের অগ্রপথিকদের উপর হামলা হচ্ছে। পতনের পর ফ্যাসিস্ট গোষ্ঠী তাদের অপরাদের কারণে একটা কমেন্ট করারও সাহস পেত...
পুটিবিলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পুটিবিলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় একটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা তানভীর জিহান এবং পুটিবিলা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সংগঠক শাহরিয়া চৌধুরী ইমন।সভায় ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতাকর্মী, স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে নেতৃত্ব বিকাশ, নতুন প্রজন্মকে সংগঠনে সম্পৃক্ত করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আলোচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠ...