বকশীগঞ্জে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||গণ-অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ৫ আগস্ট মঙ্গলবার একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি বিকাল ০৫টায় বকশীগঞ্জ বাজার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপির নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করে অংশগ্রহণ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল পুরো শহর।র্যালিতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শাকিল তালুকদারসহ উপজেলার সকল ইউনিয়ন ও...










