সোমবার, জুন ১৫

রাজনীতি

নেওয়াশী ও সন্তোষপুর ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও মতবিনিময় সভা: দলের ঐক্য ও জনসম্পৃক্ততার বার্তা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নেওয়াশী ও সন্তোষপুর ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও মতবিনিময় সভা: দলের ঐক্য ও জনসম্পৃক্ততার বার্তা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে নেওয়াশী ও সন্তোষপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এক বিশাল গণসংযোগ ও মতবিনিময় সভা। স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির প্রতিনিধি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় জনসমুদ্রে।সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আমিন সিদ্দিকী, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মাহফুজার রহমান আপেল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও তরুণ সংগঠক ডা. ইউনুছ।প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ...
প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশ -মেজর অবঃ হাফিজ
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশ -মেজর অবঃ হাফিজ

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, কিছু সংখ্যক রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। কেউ কেউ পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বাবচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধিনে সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ এসেছে, কিন্তু তা নিয়েও গভীর ষড়যন্ত্রে যোগ দিয়েছে কিছু রাজনৈতিক দল। কারণ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে অনেকের কর্তৃত্ব চলে যাবে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।মেজর অবঃ হাফিজ আরো বলেন, গত ১৭ বছর জনগণের ভোটাধিকার ছিলনা। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়েছিল। বিএনপির স্বপ্ন সুন্দর শান্তিপূর্ণ একটি বাংলাদেশ।শম্ভুপ...
যুব সমাবেশে যোগদানের পথে হৃদরোগে খুলনা স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যুব সমাবেশে যোগদানের পথে হৃদরোগে খুলনা স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রায় বিএনপির যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা মারা গেছেন।নিহত আবু তাহের হিরা (৫০) খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে পাইকগাছা উপজেলার গদাইপুর এলাকায় তার মৃত্যু হয়।দলীয় সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে কয়রা উপজেলায় বিএনপির যুব সমাবেশে যোগ দিতে রওনা দেন আবু তাহের হিরা। দুপুরে পাইকগাছা উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকার একটি হোটেলে খাবার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি।পরে তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্সে করে খুলনা নেওয়ার পথে গদাইপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা আ...
নাগেশ্বরীতে বিএনপির সম্প্রীতি সমাবেশ: “ধানের শীষের বিজয়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হোন” -ডা. ইউনুছ আলী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির সম্প্রীতি সমাবেশ: “ধানের শীষের বিজয়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হোন” -ডা. ইউনুছ আলী

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||অদ্য বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্প্রীতি সমাবেশ।সমাবেশের প্রতিপাদ্য ছিল— “ধানের শীষের বিজয়ের পতাকা তলে এসো, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র ও দেশ মানুষের অধিকারের জন্য।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।প্রধান অতিথি ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের মনোনয়ন প্রত্যাশী তরুণ ড্যাব নেতা, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও জেলা বিএনপির সদস্য ডা. ইউনুছ আলী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্...
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা তারা মিয়া গ্রেফতার।
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা তারা মিয়া গ্রেফতার।

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়াকে (৪৮) রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৃত তনুমদ্দিনের পুত্র ও মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা।গত মঙ্গলবার রাত ২ টা দিকে তার নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পরে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, মো. তারা মিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি পুরনো রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।এ বিষয়ে মানিকগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মো. তারা মিয়া রাজনৈতিক মামলার আসামি। নিয়মিত আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।...
সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না: মুফতী আমানুল্লাহ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না: মুফতী আমানুল্লাহ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জুলাই সনদের ভিত্তিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকালে নগরীর পাওয়ার হাউজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি বলেন, “জুলাই সনদের অনেক বিষয়ই সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্ত করা হবে?”তিনি আরও বলেন, “সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ...
বাংলাদেশ পিপলস পার্টির নতুন মহাসচিব মোঃ নুরুল হুদা
রাজনীতি, সর্বশেষ

বাংলাদেশ পিপলস পার্টির নতুন মহাসচিব মোঃ নুরুল হুদা

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ নুরুল হুদা। আজ বুধবার (১৫ অক্টোবর) দলটির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, সংগঠনের গঠনতন্ত্রের ৪৬ ধারা (ক) ক্ষমতা বলে সংগঠনের বৃহত্তর স্বার্থে দলের "মহাসচিব" ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন -কে (চাকুরিজনিত কারণে সংগঠনকে সময় দিতে না পারায়) মহাসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মেধাবী ছাত্রনেতা জনাব মোঃ নুরুল হুদাকে "মহাসচিব " হিসেবে পদায়ন করে দায়িত্ব প্রদান করা হলো। আজকে থেকেই স্বীয় পদে দায়িত্ব পালন করার জন্য কার্যকর করা হলো।জনাব মোঃ নুরুল হুদা ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিটিআইএস (অনার্স), এমটিআইএস...
সদর থানা বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশ তিন মাসের জন্য স্থগিত
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সদর থানা বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশ তিন মাসের জন্য স্থগিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে জারি করা আটকাদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য আটকাদেশ স্থগিত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত।মোল্লা ফরিদ আহমেদ খুলনা সিটি কর্পোরেশনের ১নং স্যার ইকবাল রোডের বাসিন্দা। চলতি বছরের ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর স্বাক্ষরিত আদেশে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ৩(১) ধারায় তাকে ৬০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়।এ আদেশের বিরুদ্ধে ফরিদ আহমেদ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন (নং ১৫৮৪০/২০২৫) দায়ের করেন। রিটের শুনানি হয় গত ৬ অক্টোবর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চে।আবেদনকারীর পক্ষে ছিলেন এডভোকেট মোঃ ওজি উল্লাহ ও তাসেব হোসেন। রা...
পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতের মতবিনিময়
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতের মতবিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং অপর পক্ষে ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ শ্রমজীবী পার্টির সভাপতি মোঃ আবদুল কাদের জিলানী, বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির আহ্বায়ক মোঃ আবদুল আহাদ নূর, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. এ আর খান, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মজুমদার, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. নুরুল হুদা,গণমুক্তি জোটের মহাসচিব মোঃ আকতার হোসেন। এছাড়াল গণমুক্তি জোটের মন...
মানিকগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম শিকদারের উপর হামলা করেছে একই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বাকেরুল ইসলাম বাকের (৩৫)।গতকাল (১৪ অক্টোবর) রাত ৯:৩০ মিনিটে বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে পূর্ব থেকেই আন্তঃকোন্দল চলছিল। তারি জেরে গতকাল এই হামলার ঘটনা ঘটে। আহত মাসুম শিকদার বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।...