সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির
|| অনলাইন ডেস্ক | আলোকিত দৈনিক ||বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।কর্মসূচি অনুযায়ী, আজ থেকে আগামী এক সপ্তাহ দেশের প্রতিটি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং উত্তোলন করা হবে শোকের প্রতীক কালো পতাকা। এই সময়কালে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।শোকের এই দিনগুলোতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা রাখা হবে, যেখানে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও স্বাক্ষরল...










