Saturday, September 5

রাজনীতি

ইসলামী বিশ্ববিদ্যালয় জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

|| নিজস্ব প্রতিবেদক ||‘দেশ ও মানবতার কল্যাণে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০২৬ সালের শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া রেলস্টেশন ও আশপাশের এলাকায় এই সামগ্রী বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে ইবি শাখা জমিয়তের সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি আহসান হাবীব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী এবং অর্থ সম্পাদক আহমদ আবদুল্লাহ খান (আল আমিন) উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য এস এম রেদোয়ানুল হাসান রায়হান, আরিফুল ইসলাম, নাজমুস সাকিব, আবদুল্লাহ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।পরবর্তীতে বাদ আছর দিগন্ত মিলনায়তনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সেক্রে...
চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের চিলমারীতে ৩ নং থানাহাট ইউনিয়নের ৮ নং সেন্টার মনিটরিং কমিটির উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব চিলমারী মহিলা কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত এবং দেশের মানুষের প্রিয় নেত্রীর স্মৃতিচারণ ও দোয়া করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন, ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপি সদস্য বদরুদ্দোজা বুলু, শাহজাহান আলী মন্ডল, মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়না, ইউনিয়ন সাধারণ সম্পাদক মালেক, ছাত্রদল সাধারণ সম্পাদক সুমন এবং কুড়িগ্রা...
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, শুনানি আজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, শুনানি আজ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রবিবার (১৮ জানুয়ারি) আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এই স্থগিতাদেশ দেওয়া হয়।উল্লেখ্য, একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। ওই আপিলের প্রেক্ষিতেই কমিশন গতকাল তাঁর প্রার্থিতা স্থগিত রাখে। আজকের শুনানির মাধ্যমেই নির্ধারিত হবে আফরোজা খানম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পার...
মানিকগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি, স্থানীয় জনগণের ক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি, স্থানীয় জনগণের ক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–৩ (সাটুরিয়া–সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয় সাধারণ জনগণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনি এলাকার সর্বত্র ব্যাপক আলোচনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জ–৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ সাঈদ নূরকে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণার পরপরই এলাকার ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, যা বর্তমানে তীব্র ক্ষোভে রূপ নিয়েছে। এলাকাবাসীর মূল অভিযোগ—মনোনীত প্রার্থী এলাকায় তেমন পরিচিত নন এবং দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ের রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। ফলে সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তিনি ব্যর্থ হচ্ছেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের ফলাফলের জন্য বড় ধরনের...
ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিপ্লবের কোনো বিকল্প নেই: তালাবার তারবিয়াত ক্যাম্পে বক্তারা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিপ্লবের কোনো বিকল্প নেই: তালাবার তারবিয়াত ক্যাম্পে বক্তারা

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীদের আদর্শিক মানোন্নয়ন, আত্মশুদ্ধি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।ক্যাম্পে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নিজেদের আমল ও আখলাকের মাধ্যমে সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায় ও তাদের মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে।বক্তারা বলেন, তালাবার অন্যতম লক্ষ্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ...
জামায়াতসহ ১০ দলের জরুরি বৈঠক, রাতে সংবাদ সম্মেলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জামায়াতসহ ১০ দলের জরুরি বৈঠক, রাতে সংবাদ সম্মেলন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা ও নির্বাচনী জোটের রূপরেখা চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ১০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আজ রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।বৈঠক সূত্রে জানা যায়, ১১ দলীয় জোটের লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হলেও আজকের এই গুরুত্বপূর্ণ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি। এতে করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি কি শেষ পর্যন্ত জোট থেকে সরে দাঁড়াচ্ছে? তবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিষয়টিকে সমন্বয়হীনতা হিসেবে দাবি করা হয়েছে।বৈঠকে উপস্থি...
চিলমারীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল

​|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।​মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার বেলের ভিটা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। চিলমারী উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়নার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আরা রিমির সঞ্চালনায় অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।​মাহফিলে উপস্থিত হয়ে দলের আপোসহীন নেত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন ও জোবায়দুল ইসলাম।...
বৈধতা পেয়েছে মানিকগঞ্জে হেনস্তার শিকার সেই স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বৈধতা পেয়েছে মানিকগঞ্জে হেনস্তার শিকার সেই স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্তার শিকার হওয়া মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের শুনানিতে আতাউর রহমান আতার দাখিল করা আপিল মঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা রইল না।এর আগে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিতে গেলে তাকে হেনস্তার অভিযোগ ওঠে। এদিকে, তার মনোনয়নও বাতিল করা হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। এরপর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন, “আমি নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে সন্তুষ্ট।”নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয...
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ, ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ, ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে অভিযোগ

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর তিন কর্মীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। শনিবার (১০ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, রাজপাড়া থানা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী চাঁদ সওদাগর, মুরাদ ও বিদ্যুৎকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের সাজানো ঘটনা উপস্থাপন করা হয়েছে বলেও তারা দাবি করেন।নেতৃদ্বয় বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহলের ইন্ধনে এমন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা ঘটানো হচ্ছে। সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই কি তাদের অপরাধ—এ প্রশ্ন এখন সা...
সলঙ্গার সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পন্ন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য সলঙ্গা সদরের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান সিরাজগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী,অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে নাইমুড়ি-রুয়াপাড়া সম্মিলিত সামাজিক কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়।পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল হামিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহ ---রাজেউন।মৃত্যুকালে আব্দুল হামিদ স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রাজনৈতিক জীবনে তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমন প্রবিণ বর্ণাঢ্য ব্যক্তির মৃত্যুতে শোক...