শনিবার, এপ্রিল ১১

রাজনীতি

মানিকগঞ্জে এনসিপি নেতা সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী নেতার বাগবিতণ্ডা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে এনসিপি নেতা সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী নেতার বাগবিতণ্ডা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় এনসিপি'র উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের বাগবিতণ্ডা হয়েছে।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় এই বাগবিতণ্ডা হয়।জানা গেছে, নাগরিক পার্টির পূর্বনির্ধারিত দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভা চলাকালে একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক সভা স্থলে ঢুকে সারজিস আলমের সাথে হট্টগোলের সৃষ্টি করে।পরে নেতা কর্মীরা ওমর ফারুককে ধৈর্য ধরে বসতে বলেন। দেখা যায়, কিছু আওয়ামীলীগ-এর লোক সার্জিস আলমের সাথে ছিলেন। এছাড়াও আরও কিছু বিষয় নিয়েও তর্ক হয়।...
খুলনার ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক
রাজনীতি, সর্বশেষ

খুলনার ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ ২৭ আগস্ট (সোমবার) বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৫টার পর গুলশান কার্যালয় থেকে অনলাইনের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।দলীয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলার সম্ভাব্য প্রার্থীদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই আলোচনা হচ্ছে। খুলনা জেলার ছয়টি আসনে অন্তত ১৪ জন মনোনয়নপ্রত্যাশীকে ফোন ও এসএমএসের মাধ্যমে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।খুলনা-১ (বটিয়াঘাটা–দাকোপ) আসনে রয়েছেন সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান, ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুলসহ ছয় প্রার্থী।খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা) আসনে নগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু অংশ নেবেন।খুলনা-৩ (দৌলত...
এনসিপি ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই: সারজিস আলম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনসিপি ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই: সারজিস আলম

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই।তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, এখানে এনসিপি আবশ্যক।রবিবার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।এনসিপির নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার,...
৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপির সম্ভাব্য তিন প্রার্থী নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপির সম্ভাব্য তিন প্রার্থী নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন

|| বিশেষ প্রতিনিধি (নওগাঁ) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী নিয়ে দলে দলে চলছে আলোচনা, গুঞ্জন এবং মাঠ পর্যায়ে তৎপরতা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এ আসনে বর্তমানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিনজন নেতা— পারভেজ আরেফিন সিদ্দিকি (জনি), রাবিউল আলম বুলেট, ও ফজলে হুদা বাবুল।পারভেজ আরেফিন সিদ্দিকি (জনি)বদলগাছী ও মহাদেবপুরের রাজনীতিতে পরিচিত মুখ পারভেজ আরেফিন সিদ্দিকি (জনি)। তিনি প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপির জ্যেষ্ঠ নেতা আখতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র।২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নওগাঁ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও নির্বাচনী ফলাফল তার পক্ষে যায়নি, তবুও ভোটারদের...
কুড়িগ্রাম-০১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন সাইফুর রহমান রানা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম-০১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন সাইফুর রহমান রানা

তারেক রহমানের সবুজ সংকেত পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতা|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। তিনি কুড়িগ্রাম-০১ (নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয় রয়েছেন।রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কম...
বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের সপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বাদ এশা দলটির বংশাল থানা শাখার অস্থায়ী কার্যালয়ে শাখা দায়িত্বশীলদের নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।বংশাল থানা আমীর আলহাজ্ব মোঃ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ। এ সময় থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।...
মানিকগঞ্জে বিএনপি থেকে দুইশত লোক জামায়াতে যোগদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি থেকে দুইশত লোক জামায়াতে যোগদান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতুরা ইউনিয়নাধীন বেতিলা গ্রামের ২০০ শত লোক বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) এশার নামাজের পর অনুষ্ঠিত এক সভায় বেতিলা মিতুরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়ার নেতৃত্বে জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেওলয়ার হোসাইনের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেন।ইদ্রিস আলী বলেন, আমি ছোট থেকে বিএনপি দল করতাম, নিজে টাকা খরচ করে দলের সাথে সুখে দুঃখে দলের পাশে ছিলাম, কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং রাজনীতি, চাঁদাবাজ, মানুষের জমি দখল, মারামারি এই নিয়ে থাকে। এগুলো দেখে আমি মর্মাহত। তাই আমি এবং আমার সকল নেতা-কর্মীদেরকে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছি।তিনি আরো বলেন, আমরা মানুষ, আমাদের মরতে হবে, তাই আল্লাহ দ্বীনের পথে...
মানিকগঞ্জে প্রাক্তনদের নিয়ে ছাত্র শিবিরের প্রীতি সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রাক্তনদের নিয়ে ছাত্র শিবিরের প্রীতি সমাবেশ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ইসলামী ছাত্র শিবিরেে প্রাক্তনদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮ টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলে টিম সদস্য ও মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির সভাপতি ও ডাকসু জিএস, জনাব এস এম ফাহাদ, মানিকগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী ডাঃ আবু বক্কর সিদ্দিক, মানিকগঞ্জ ২ আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান, ও মানিকগঞ্জ জেলা আমির জনাব হাফেজ মাওলানা কামরুল ইসলাম।এস এম ফরহাদ বলেন, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সবাইকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে, মানিকগঞ্জ...
ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য গভীর ষড়যন্ত্র _অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজনীতি, সর্বশেষ

ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য গভীর ষড়যন্ত্র _অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য গভীর ষড়যন্ত্র। যতই দিন যাচ্ছে ততই এই সংগঠটি দেশ ও জাতির জন্য ভয়ংকর হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত)। আজ শনিবার (২৫ অক্টোবর) দলটির রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টির জন্য 'র' এর ছত্রছায়ায় ইসকন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অনতিবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। ইসলাম ও মুসলিম বিদ্বেষী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হোতা এই ইসকনের অপতৎপরতা বন্ধ করতে না পারলে দেশ ও জাতিকে চরম খেসারত দিতে হবে। ...
প্রচলিত গণতান্ত্রিক ধারার বাইরেও যে ইসলামী রাজনীতি করা যায় ইসলামী ঐক্য আন্দোলন তার উজ্জ্বল দৃষ্টান্ত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রচলিত গণতান্ত্রিক ধারার বাইরেও যে ইসলামী রাজনীতি করা যায় ইসলামী ঐক্য আন্দোলন তার উজ্জ্বল দৃষ্টান্ত

চট্টগ্রামে তালিম ও তারবিয়াত ক্যাম্পে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত তা'লীম ও তারবিয়াত ক্যাম্পে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা নামাজ রোজার মতই ফরজ ইবাদত। আর যেকোনো ফরজ ইবাদতই করতে হয় আল্লাহর বলা ও রাসুলুল্লাহ (সা:)-এর দেখানো পথ-পন্থা পদ্ধতি ও প্রক্রিয়াতেই। ইক্বামতে দ্বীনের এই ফরয ইবাদতও আল্লাহর বলা ও রাসূলুল্লাহ (সা:)-এর দেখানো পথ-পন্থা, পদ্ধতি ও প্রক্রিয়াতেই করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার দাবিদার বিভিন্ন ইসলামী সংগঠন আজ মানুষের তৈরি প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। যদিও পৃথিবীর কোথাও আজও প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এর ভুরি ভুরি প্রমাণ থাকার পরেও তারা ব্যর্থ চ...