নওগাঁর ৬ টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা
|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার মোট ছয়টি আসনের মধ্যে নওগাঁ-৫ আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।ঘোষিত প্রার্থীরা হলেন— নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর): নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট): জেলা বিএনপির সাবেক সহঃ সভাপতি সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী): কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ...










