শনিবার, এপ্রিল ১১

রাজনীতি

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ১৩ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার পর, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে শুরু হয়েছে বিশেষ অভিযান ও ধরপাকড়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ আজ শনিবার (১০ নভেম্বর) সকালে পৌর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন যে, সকাল ১১টার দিকে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পূর্বের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি হলো—এফআইআর নং: ১৯, তারিখ: ২০ জুলাই ২০২৫জিআর নং: ১৩৫, তারিখ: ২০ জুলাই ২০২৫ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩ওসি আরও জানান, “আওয়ামী লীগের ঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতার আশ...
আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি: বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি: বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, আওয়ামীলীগ যা করেছে আমরা তার বিপরীত করবো। তারা চরাঞ্চলে ঝগড়া লাগিয়েছে, বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে, তারা যে সকল অপকর্ম করেছে, আমরা সেটা করবো না।রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, ১৭ বছরের নিপিড়ন নির্যাতনের পরে সুযোগ এসেছে আজকে ঐক্যবদ্ধ হয়ে মা বোনদের সাথে নিয়ে নির্বাচনের দিন ধানের শীষকে বিজয়ী করার। আওয়ামীলীগের এমপিরা সাতবার নির্বাচিত হয়েও লুটেপুটে খেয়েছে কিন্তু মানুষের ভাগ্য বা রাস্তার কোনো উন্নয়ন করেনি এমনকি এলাকায় কোনো শিল্প কারখানা করেনি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা ও বিশ্বাস রাখার ...
খুলনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মহানগরীর জিয়াহল চত্বরে আয়োজিত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জিয়াহল চত্বর থেকে শুরু হয়ে কেডিএ এভিনিউ প্রদক্ষিণ করে রয়্যাল চত্বরে গিয়ে শেষ হয়। এতে মহানগর, জেলা, থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের ঐক্য ও অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। সেই দিনটি ছিল জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়, যেদিন সেনা ও জনগণের সংহতির মধ্য দিয়ে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছিল।বক্তারা বলেন, এই বিপ্লবের...
পল্টন ট্রাজেডির বিচার দাবিতে সলঙ্গায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পল্টন ট্রাজেডির বিচার দাবিতে সলঙ্গায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের সলঙ্গায় (৮ নভেম্বর) শনিবার বিকেলে সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডিতে ঘটে যাওয়া আওয়ামী সন্ত্রাসী কর্তৃক লগি-বইঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর সেদিন যারা নৃত্য করেছিলো সে সকল খুনিদের বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু’র মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচিত করবে। জামায়াতে ইসলামীর পক্ষে গণ-জোয়ার তৈরি হয়েছে। জামায়া...
৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে: আলীম
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে: আলীম

|| আল-আমিন হোসেন | (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় বেলকুচি পৌরসভার কামারপাড়া ঈদগাহ মাঠে ৯নং ওয়ার্ড ও দৌলতপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি, তবে বেলকুচিকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমরা প্রতিহিংসার রাজ...
‎নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুড়িগ্রামের‎ নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে দিবসটি পালন করেছে। এদিন সকালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়।পরে বাসস্ট্যান্ড্যের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও ড্যাব এর যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, নাজির হোসেন মাষ্টার, যুব নেতা ফারুক আহমেদ প্রমুখ।এরপর এক বিক্ষো...
ভুরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর “বিপ্লব ও সংহতি দিবস” পালিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্তসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ৭ নভেম্বর বা...
সিরাজগঞ্জ-৫ এ আলীমের আগমনকে ঘিরে বিশাল মোটরসাইকেল শোডাউন!
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ-৫ এ আলীমের আগমনকে ঘিরে বিশাল মোটরসাইকেল শোডাউন!

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম-এর নিজ এলাকায়  আগমনকে ঘিরে বিশাল মোটরসাইকেল শোডাউন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে  ঢাকা থেকে মনোনয়ন পাওয়ার পর দুপুরে  প্রথমবার নিজ এলাকায় ফিরে আসেন আলীম। তাকে স্বাগত জানাতে সয়দাবাদ এলাকায় সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা হাজার হাজার মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে জড়ো হতে থাকেন। আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় চার হাজারের বেশি যানবাহন অংশ নেয়।সয়দাবাদ থেকে শুরু হওয়া শোডাউনটি বেলকুচি...
মানিকগঞ্জ-০১ আসনে বিএনপি’র নির্বাচনী প্রচারণা শুরু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-০১ আসনে বিএনপি’র নির্বাচনী প্রচারণা শুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-০১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের পাটুরিয়া সংযোগ মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা ও সভা করেন এই এলাকার নেতাকর্মীরা।জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজার নেতৃত্বে মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নের দাবিতে এক বিশাল সমাবেশ করা হয়।এলাকাটিতে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে। স্থানীয় জনগণ বলছে যে, আমরা যেন নিরাপত্তা নিয়ে ভোট দিতে পারি সেই দিকে আগে নজর দিতে হবে।...
প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়া সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ধর্ম বিদ্বেষীদের ষড়যন্ত্র _মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়া সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ধর্ম বিদ্বেষীদের ষড়যন্ত্র _মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারি প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি না করা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ধর্ম বিদ্বেষীদের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, জন আকাঙ্ক্ষার প্রতি দৃষ্টি না দিয়ে অহেতুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে মানুষের মধ্যে সরকারবিরোধী মনোভাব সৃষ্টি করেছে ষড়যন্ত্রকারী মহল। সেই প্রজ্ঞাপন সরকার তাওহিদী জনতার প্রতিবাদের মুখে নিয়োগ বন্ধ করেছে। তবে তাওহীদি জনতার এ দাবিও ছিল-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো চচ্ছে-সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রজ্ঞাপন এখনও পর্যন্ত জারি করা হয়নি।অধ্যাপক এরশাদ উ...