সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার : আলোচনায় আলম প্রামাণিকের মানবিক উদ্যোগ
|| নিজস্ব প্রতিবেদক || বেলকুচি (সিরাজগঞ্জ) ||সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আলম প্রামাণিককে নিয়ে গত দুই দিন ধরে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওটিতে দেখা যায়—তিনি মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকদের সঙ্গে কথা বলছেন এবং দীর্ঘদিনের যানজট সমস্যায় নিজেই ট্রাফিক ব্যবস্থাপনায় নেমে পড়েছেন। তবে এই মানবিক উদ্যোগকে বিকৃত করে কিছু কনটেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন সুবিধাভোগী ব্যক্তি বিভ্রান্তিকর অপপ্রচার ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ, মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকা প্রায় প্রতিদিনই তীব্র যানজটে জর্জরিত থাকে। এ সড়ক দিয়েই এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবা যানবাহন যাতায়াত করে। কিন্...










