বাসাবোতে মরহুম হযরত আলীর কবর জিয়ারতে তাঁর ক’জন রাজনৈতিক সহযোদ্ধা
|| নিজস্ব প্রতিনিধি ||রাজধানীর বাসাবো নন্দীপাড়ার ৬ নম্বর রোডে অবস্থিত মানিকদিয়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত প্রিয় ব্যক্তিত্ব মরহুম হাফেজ মাওলানা হযরত আলীর কবর জিয়ারত করেছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও আদর্শিক সহযোদ্ধারা। গতকাল শুক্রবার (২৭ মার্চ) এক আবেগঘন পরিবেশে এই জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে হাফেজ আলী সবাইকে কাঁদিয়ে রফিকে আ'লার দরবারে চলে যান। দাফনের পর প্রিয় ভাইকে ছাড়া এটিই ছিল তাঁদের প্রথম ঈদ। সেই স্মৃতিকাতরতা থেকেই গতকাল বিকেলে তাঁর কবরের পাশে ছুটে যান রাজনৈতিক সহযোদ্ধারা।কবর জিয়ারতের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইসলামী ঐক্য আন্দোনের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। তিনি স্মৃতিকাতর হয়ে গভীর শোক প্রকাশ করে জিয়ারতে শরিক হন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ ভূঞা, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা কবি ওবায়দ...










