বৃহস্পতিবার, এপ্রিল ৯

রাজনীতি

বগুড়ার শেরপুরে যুব অধিকার পরিষদের ৩১ সদস্যের আংশিক কমিটি গঠন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার শেরপুরে যুব অধিকার পরিষদের ৩১ সদস্যের আংশিক কমিটি গঠন

||জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া জেলার শেরপুর উপজেলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ (ছয়) মাস মেয়াদের জন্য এই কমিটির অনুমোদন দেয় সংগঠনটির বগুড়া জেলা শাখা।সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি এস এম মিনহাজুল ইসলাম (মুন্না) এবং সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এই কমিটিতে মোঃ রাজু আহমেদ (ভুট্টু)-কে সভাপতি এবং মোঃ রিপন মাহমুদ-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম।৩১ সদস্যের এই কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদে রয়েছেন:সিনিয়র সহ-সভাপতি: মোঃ রাসেল রানা.সহ-সভাপতি: মোঃ রাজু মিয়া, মোঃ স্বপন বাবু এবং মোঃ সুলতান মাহমুদ.সিনিয়র যুগ্ম-সাধারণ সম্প...
ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ, তদন্তের নির্দেশ আদালতের
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ, তদন্তের নির্দেশ আদালতের

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান।সোমবার (১৯ জানুয়ারি) আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। আদালত আবেদন আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার আদালতে আরজি দাখিল করা হয়। সোমবার শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে তদন্তের ...
নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৩জন কারাগারে‎‎
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৩জন কারাগারে‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, তার ছোট ভাই মুরাদ মন্ডল ও বাপ্পি মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন জেলা দায়রা জজ আদালত, কুড়িগ্রাম।‎‎মামলা সূত্রে জানা গেছে, মামলাটি নম্বর ১৯১/২০২৫, দায়েরের তারিখ ৩ অক্টোবর ২০২৫। এতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়। চেয়ারম্যান দীপ মন্ডল ছিলেন মামলার ১ নম্বর আসামি এবং তার দুই ভাই ২ ও ৩ নম্বর আসামি।‎‎ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এরী একপর্যায়ে আসন্য জ...
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বিশেষ বিভাগ করবে বিএনপি: তারেক রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বিশেষ বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, জনগণের সমর্থনে আগামীতে বিএনপি সরকার গঠন করলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ‘ডিপার্টমেন্ট’ বা বিভাগ গঠন করা হবে। রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।তারেক রহমান বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছিল, আর ২০২৪ সালে সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই হয়েছে। তাই চব্বিশের যোদ্ধারাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য এবং তাদের দেখভাল করা রাষ্ট্রের অবশ্যম্ভাবী দায়িত্ব।বক্তব্যের শুরুতেই দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও অপহরণের শিকার হওয়া পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান...
ডেমরায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক দারসুল কুরআন অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ডেমরায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ডেমরা থানা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাসিক দারসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) আয়োজিত এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঁঞা।অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। প্রতিটি মুমিনের উচিত ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে কুরআনের বিধান মেনে চলা।ইসলামী ঐক্য আন্দোলন ডেমরা থানা শাখার আমীর মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। দারস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা...
ইসলামী বিশ্ববিদ্যালয় জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

|| নিজস্ব প্রতিবেদক ||‘দেশ ও মানবতার কল্যাণে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০২৬ সালের শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া রেলস্টেশন ও আশপাশের এলাকায় এই সামগ্রী বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে ইবি শাখা জমিয়তের সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি আহসান হাবীব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী এবং অর্থ সম্পাদক আহমদ আবদুল্লাহ খান (আল আমিন) উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য এস এম রেদোয়ানুল হাসান রায়হান, আরিফুল ইসলাম, নাজমুস সাকিব, আবদুল্লাহ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।পরবর্তীতে বাদ আছর দিগন্ত মিলনায়তনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সেক্রে...
চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের চিলমারীতে ৩ নং থানাহাট ইউনিয়নের ৮ নং সেন্টার মনিটরিং কমিটির উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব চিলমারী মহিলা কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত এবং দেশের মানুষের প্রিয় নেত্রীর স্মৃতিচারণ ও দোয়া করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন, ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপি সদস্য বদরুদ্দোজা বুলু, শাহজাহান আলী মন্ডল, মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়না, ইউনিয়ন সাধারণ সম্পাদক মালেক, ছাত্রদল সাধারণ সম্পাদক সুমন এবং কুড়িগ্রা...
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, শুনানি আজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, শুনানি আজ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রবিবার (১৮ জানুয়ারি) আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এই স্থগিতাদেশ দেওয়া হয়।উল্লেখ্য, একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। ওই আপিলের প্রেক্ষিতেই কমিশন গতকাল তাঁর প্রার্থিতা স্থগিত রাখে। আজকের শুনানির মাধ্যমেই নির্ধারিত হবে আফরোজা খানম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পার...
মানিকগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি, স্থানীয় জনগণের ক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি, স্থানীয় জনগণের ক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–৩ (সাটুরিয়া–সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয় সাধারণ জনগণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনি এলাকার সর্বত্র ব্যাপক আলোচনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জ–৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ সাঈদ নূরকে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণার পরপরই এলাকার ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, যা বর্তমানে তীব্র ক্ষোভে রূপ নিয়েছে। এলাকাবাসীর মূল অভিযোগ—মনোনীত প্রার্থী এলাকায় তেমন পরিচিত নন এবং দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ের রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। ফলে সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তিনি ব্যর্থ হচ্ছেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের ফলাফলের জন্য বড় ধরনের...
ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিপ্লবের কোনো বিকল্প নেই: তালাবার তারবিয়াত ক্যাম্পে বক্তারা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিপ্লবের কোনো বিকল্প নেই: তালাবার তারবিয়াত ক্যাম্পে বক্তারা

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীদের আদর্শিক মানোন্নয়ন, আত্মশুদ্ধি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।ক্যাম্পে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নিজেদের আমল ও আখলাকের মাধ্যমে সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায় ও তাদের মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে।বক্তারা বলেন, তালাবার অন্যতম লক্ষ্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ...