ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা যুখরুফের ২৬ থেকে ৩৫ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোস্তফা বশিরুল হাসান, সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা যুখরুফের ২৬-২৮ নম্বর...










