বুধবার, মার্চ ১৮

অপরাধ, আইন ও আদালত

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার

|| নিউজ ডেস্ক ||রাজধানীর শাহজাদপুর এলাকায় ‘সৌদিয়া’ নামে একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। হোটেলটি থেকে ফায়ার সার্ভিস চারজনের মরদেহ উদ্ধার করেছে।সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় একটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ পাওয়া গেছে বাথরুমের ভেতরে বাকি তিনজনের সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ৷এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা মেইলকে বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।প্রগতি সরনি মূল সড়কের পাশে অবস্থিত হোটেলটিতে আগুনের ঘটনায় পশ্চিম পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব পাশেও ত...
নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় পুত্রসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গত শনিবার রাতে উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবি নামাজ চলাকালে রুমের ভেতর শিশু আনাস মিয়াকে (৩) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরিন বেগম। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে।পারিবারিক সূত্র মতে, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম।এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির...
নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার ১ রমজান (২ মার্চ ২০২৫) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।রমজানের প্রথম দিনে নাগেশ্বরী কলেজ মোড় বাজার, পুরাতন বাজার-সহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের ...
ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা গেল গর্ভের সন্তানসহ গর্ভবতী মা।শনিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার পর বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃতের স্বজনরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।মৃত রোখসানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।মৃতের ভাই সাফিউল ইসলাম বলেন, সন্তান প্রসবের ব্যাথা উঠার পর শনিবার বেলা ১১টায় বাচ্চা ডেলিভারির জন্য রোখসানাকে ক্লিনিকের নিয়ে আসা হয়। তাদের পরামর্শেই ক্লিনিকটিতে রোগী ভর্তি করা হয়। ব্যাথা উঠার পর তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, রোগীকে নিয়ে আসেন ইমিডিয়েট সিজার করিয়ে দেবো। কিন্তু রোগীকে ক্লিনিকে নেয়ার পর দেখা যায় হাসপাত...
উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)||কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশের ক্ষতি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উলিপুরের বাকারায় মধুপুরে অবস্থিত মেসার্স জে এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে জরিমানা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘন করায় এ শাস্তি প্রদান করা হয়। ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ করার নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে আইন লঙ্ঘন না করতে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালতে বিচারকার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক র...
বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||পারিবারিক কলহের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে মেয়ে ছকিনা বেগম (৩৫) মারা যান। আরশনিবার (১ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা আনোয়ারা বেগমের (৫৮) মৃত্যু হয়।নিহতরা সাবগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্বজনদের কাছে জানা যায়, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এটা নিয়ে রুবেলের মনে ক্ষোভ সৃষ্টি হয়।শুক্রবার দিবাগত র...
নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের লাশ উদ্ধার, অটো ছিনতাইয়ের সন্দেহ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের লাশ উদ্ধার, অটো ছিনতাইয়ের সন্দেহ

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামে একটি ধান ক্ষেতে মো. বেলাল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোচালক ছিলেন।শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার অটোটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, “মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায়...
বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে এক অপহরণকারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে এক অপহরণকারী আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার জহুরুল নগর মদিনা মসজিদ সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন অপহরণকারী আটক , মুক্তিপণের মধ্যে ৫০০০/- টাকা ও ভিক্টিম রাকিবুল ইসলাম রিফাত(২২) পিতা- আব্দুর রউফ, সাং-উত্তর পেচুল, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে উদ্ধার করা হয়।২৬/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১.৩০ ঘটিকায়বগুড়া জলেশ্বরীতলা কালিমন্দির উত্তর পাশে নক্ষত্র কোচিং সেন্টারের সামনে।গত ইং ২৬/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১.৩০ ঘটিকার সময় ভিক্টিম রাকিবুল ইসলাম রিফাত জলেশ্বরীতলা কালিমন্দিরের সামনে কোচিং সেন্টারে ঢোকার সময় অজ্ঞাতনামা ০৪ জন আসামী তাহার পথরোধ করিয়া টেনেহিচড়ে জোড়পূর্বক একটি অটোরিক্সায় তুলে নিয়ে বগুড়া বাদুড়তলা এলাকার এক বাড়ীতে নিয়া গিয়া একটি কক...
দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ

|| নিউজ ডেস্ক ||নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮০ বস্তা (৪ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার।জানা যায়, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে।সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এতে মোট ৪ হাজার কেজি চিনি রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চিনিগুলো থানা হেফাজতে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।...
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করছে পুলিশ।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী শামীমা সীমা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চবি ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’ এর নেতৃত্ব দিতেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, চবিতে তৃতীয় শ্রেণির চাকরি নিয়েছিলেন শামীমা সীমা। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে আর যাননি।সম্প্রতি শামীমা নগরের গোলপাহাড় এলাকার পিটুপি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বুধবার অফি...