রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।মঙ্গলবার (১৭ জুন) সকালে তিনি সিরাজগঞ্জে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের সুসজ্জিত একটি দল ডিআইজি-কে "গার্ড অব অনার" প্রদান করেন।ডিআইজি সরেজমিনে ডিএসবি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।ডিআইজি, ডিএসবি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকন...










