ভূরুঙ্গামারীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার নিচে চাপা পড়ে খোকন হাসান (৮) নামের এক শিশু মারা গেছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দূর্ঘটনা ঘটে। হাসান তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। সে তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।স্থানীয়রা জানান, দুপুরে বিরতির সময় হাসান মাদ্রাসা থেকে বের হয়ে আইস ললিপপ ও খেলনা কিনতে দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, হাসান নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার ...










