সাংবাদিক তুহিন হত্যা মামলায় তদন্তে গাফিলতি হলে আগামীতে কঠোর কর্মসূচি : কেইউজে
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গাজীপুর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান এবং নিহত তুহিনের পরিবারের পাশে থেকে আর্থিক সহযোগিতা প্রদানে অর্ন্তবর্তী সরকারের কাছে আহবান জানান।কেইউজের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল পপলু, কেইউজের সহ-সভা...










