শুক্রবার, মার্চ ২০

অপরাধ, আইন ও আদালত

ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডুমুরিয়ায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ১৫ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল বুধবার (২৭ আগস্ট) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন।এদিকে গৃহকর্তা ও কর্ত্রীর অবর্তমানে রাত ৩টার দিকে গোসাই মেয়ের সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে ...
পারিবারিক কলহে যুবদল নেতা খুন, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পারিবারিক কলহে যুবদল নেতা খুন, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে যুবদল নেতা এস এম শামীমকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি।মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।তিনি জানান, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বৃষ্টি স্বামীকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক নির্যাতনের কারণে ক্ষোভ থেকে হত্যার সিদ্ধান্ত নেয় সে। পরিকল্পনা অনুযায়ী মামাতো ভাই ওবায়দুল্লাহকে সহযোগিতায় ডেকে আনে।হত্যাকাণ্ডের দিন রাতের খাবারের পর তৃতীয় তলার ফ্ল্যাটে শামীমকে নিয়ে যায় বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে ওবায়দুল্লাহ। বৃষ্টির ইশারায় সে ছুরি দিয়ে শামীমের ঘাড়ে কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবদ...
বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ২টার দিকে তেতুলতলা এলাকার কাজীবাছা নদীতে ভাসমান একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে তাদের সন্দেহ হলে সানজিদা নামের এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে বিষয়টি বটিয়াঘাটা থানা হয়ে নৌ পুলিশকে জানানো হয়।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, “১০ গেটসংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দী লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানার পর নৌ পুলিশকে অবগত করা হয়। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, সেহেতু এটি নৌ পুলিশের এখতিয়ারভুক্ত।”নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ই...
লোহাগাড়ায় ভিক্ষুক বেশে চুরি; ১০ লক্ষাধিক টাকার মালসহ আটক তাছলিমা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় ভিক্ষুক বেশে চুরি; ১০ লক্ষাধিক টাকার মালসহ আটক তাছলিমা

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৪৮) নামের এক পেশাদার চোরের রানীকে চোরাই মালামাল এবং নগদ টাকাসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) দিনগত রাত ব্যাপী অভিযান চালিয়ে সাতকানিয়া থানাধীন ১১ নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করা হয়।আটক তসলিমা ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। সে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো।থানা সূত্রে জানা যায়, গত ২১আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন, আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামক দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা একজন ভিক্ষুক বেশে তাদের নিকট ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর...
নরসিংদীর রায়পুরায় মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীর রায়পুরায় মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের কাজল মিয়ার বাড়ির সংলগ্ন মসজিদের পাশের জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে ওই স্থান থেকে একটি চাইনিজ রাইফেল ও একটি বন্দুক উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে অস্ত্র উদ্ধার করা হয়েছে।...
রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট; ২৫ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট; ২৫ হাজার টাকা জরিমানা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাংগা এলাকায় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় প্রভাতী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছে বলে প্রমাণ মেলে।বিএসটিআই নরসিংদীর পরিদর্শক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর অধীনে একজনের নামে প্রসিকিউশন দাখিল করেন। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়া কিছু পণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।...
গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় আব্দুস শুকুর (৩৫) নামে এক কর্মচারী আটক হয়েছেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামের সহিম উদ্দিনের ছেলে এবং যশোর কেন্দ্রীয় কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করে কর্তৃপক্ষ। পরে শুকুরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন।কারাগার সূত্রে জানা গেছে, শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। প্রবেশের আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহে তল্লাশি চালান। এ সময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।কোতোয়ালি থানার এসআই ও মামলার তদ...
ফুলবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিলন মিয়া (২৩) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদা ও মা মঞ্জু বেগমের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রায়ই পরিবারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে মিলন মায়ের সঙ্গে অসদাচরণ করলে রবিবার রাতে আত্মীয়স্বজনের উপস্থিতিতে পারিবারিক বৈঠক বসে। বৈঠকে মায়ের সঙ্গে মিলনের আপোষ-মীমাংসা হয়।রাতের খাবার শেষে মিলন নিজ কক্ষে শুতে যান। তবে সবার অজান্তে তিনি শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। রাতেই তার মৃত্যু হয়।এ বিষয়ে ফুলবাড়ী থানার অ...
মানিকগঞ্জে ডাকাত সর্দার গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ডাকাত সর্দার গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ছানোয়ার হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) তাকে শিবালয়ের উথলী এলাকা থেকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত ছানোয়ার হোসেন উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ শেখের ছেলে।শিবালয় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালে শিবালয়ের দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় ডাকাত দলের দু’গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে সুবাহান ডাকাতের ছেলে আখিনুরকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়। এ মামলায় বিজ্ঞ আদালত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এর মধ্যে তিনজন কারাগারে থাকলেও ছানোয়ার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।শুক্রবার (২২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তি...
খুলনা নগরীতে চোরাই মালামালসহ ২ চোর আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা নগরীতে চোরাই মালামালসহ ২ চোর আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গত ৫ আগস্ট ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানাধীন সাতরাস্তা মোড়ের নূর কাচ্চি হাউজ নামক রেস্টুরেন্ট হতে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে যায়। তৎপ্রেক্ষিতে বাদী জনৈক শোরীফা আলমের এজাহারের ভিত্তিতে খুলনা সদর থানায় চুরি মামলা রুজু করা হয়।উক্ত ঘটনায় তদন্তে নেমে পুলিশ চোরদেরকে সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ রাতে লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর ১) আহাদ আলী (৪৫), পিতা-রাশেদ শেখ, সাং-হরিণটানা রিয়াবাজার, থানা-লবণচরা এবং ২) কামরান বিশ্বাস (২০), পিতা-মৃত: মাজেদ বিশ্বাস, সাং-পূর্ব বানিয়াখামার, থানা-খুলনা সদর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে রেস্টুরেন্ট হতে চুরি হওয়া ২টি দুই টনের এসি, ১টি কাঠের হাতলযুক্ত মুভিং চেয়ার, ৫টি সিসি ক্যামেরা, ১৫টি সিরামিক প্লেট এবং ৮ টি পর্দা উদ্ধা...