শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

নগরীতে অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নগরীতে অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনি (৩১)-কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে গোবরচাকা মেইন রোডের খালাশি বাড়ির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার আশরাফুল করিম মৃত কামরুলের ছেলে। তার বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলায়।ডিবি পুলিশের অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে...
পানছড়িতে শারদীয় দুর্গোৎসব : লোগাং বিজিবি জোনের মতবিনিময় ও অনুদান প্রদান
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে শারদীয় দুর্গোৎসব : লোগাং বিজিবি জোনের মতবিনিময় ও অনুদান প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে লোগাং জোন ৩ বিজিবি'র ব্যবস্থাপনায় পানছড়ির পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে জোন সদরে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।   বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে পানছড়ির ১০টি পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সমস্যা সম্পর্কে আলোচনা করেন।এ সময় উপস্থিত প্রতিনিধিগণ পাহাড়ের দুর্গম এলাকায় পূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব বলে তুলে ধরেন। এছাড়া স্থানীয় বিভিন্ন বিষয়াদি ও সমস্যা উপস্থাপন করেন।    জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দূর্গ...
সাইফুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সাইফুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

|| নিউজ ডেস্ক ||আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।আবেদনে বলা হয়, সাইফুল আলম, আব্দুস সামাদ ও আব্দুল্লাহ হাসান পরস্পরের যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ‘এএম ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে জাল নথি তৈরি ও ব্যবহার করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা আত্মসাৎ করেছেন। সাইফুল আলম দুর্নীতির মাধ্যমে এই অর্থ এস আলম সুপার ইডিবল ওয়েলের স্বার্থে স্থানান্তর ব...
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার মহানগরীতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রেজিস্ট্রি অফিসের সামনের সড়কে অনিক নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। হামলার পর ঘটনাস্থল থেকে পলাতক তিন যুবক। আহত অনিক নগরীর কালীবাড়ি এলাকার মন্টু দাসের ছেলে।স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হওয়ার সময় অনিক কেসিসি মার্কেটের পাশে দাঁড়িয়ে ছিলেন।পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে আসে। তারা অনিককে মোটরসাইকেলে বসতে বলে। অনিক অস্বীকার করলে শুরু হয় তাদের মধ্যে ধস্তাধস্তি।একপর্যায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি তার পায়ে লাগে এবং অপরটি উরুতে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পিস্তল, গুলি ও ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডি...
মাদারগঞ্জে পুলিশকে কামড়ে পালানোর চেষ্টা ২ মাদক ব্যবসায়ীর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাদারগঞ্জে পুলিশকে কামড়ে পালানোর চেষ্টা ২ মাদক ব্যবসায়ীর

|| নিজস্ব প্রতিবেদক (জামালপুর) ||মাদারগঞ্জে আটকের পর পুলিশকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে দুই মাদক ব্যবসায়ী। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকেথানা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানা পুলিশের এএসআই মজিবুর রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপালপুরে অবস্থিত খাঁজা শাহ সূফি ইউনুছ আলী কলেজ সংলগ্ন মাথাভাংজ্ঞা এলাকার মাদক ব্যবসায়ী রহমতুল্লাহ ও জান্নাতকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রহমতুল্লাহ, এএসআই মজিবুর রহমানকে কামড়ে দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশের দাবি এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ১২ পিচ পুরিয়া পাওয়া যায়।...
খুলনায় নারী দিনমজুরের গলা কাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নারী দিনমজুরের গলা কাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার পচা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত মনোয়ারা বেগম সুপ্তি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে নগরীর মোস্তার মোড়ে ভাড়া বাসায় থাকতেন।গ্রেপ্তারকৃতরা হলেন— ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা ও শিল্পী।স্থানীয়রা জানান, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ূরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে সুপ্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর অভিযান চালিয়ে প্রথমে ইউসুফ ও পরে অন্যদের গ্রেপ্তার করে...
সাবরেজিস্ট্রার অফিসে প্রকাশ্যে নৈশপ্রহরীর ঘুষ গ্রহণ: নিরব সাব-রেজিস্টার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাবরেজিস্ট্রার অফিসে প্রকাশ্যে নৈশপ্রহরীর ঘুষ গ্রহণ: নিরব সাব-রেজিস্টার

|| বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||অনিয়ম ও দূর্নীতির আতুড়ঘরে পরিণত হয়েছে বদলগাছী উপজেলা সাবরেজিস্ট্রার অফিস। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ জনগণ। টাকার নেশায় এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে অফিসে কর্মরত প্রায় সকলের চোখের সামনেই জমি রেজিষ্ট্রেশন করতে আসা জনসাধারণের কাছে থেকে টিপ সহির নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এ যেন ওপেন সিক্রেট। আর এই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত নৈশপ্রহরী উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে। নৈশপ্রহরী পদে চাকুরী করেও অনায়াসে দিনের বেলায় অফিস চলাকালীন সময়ে একজন কর্মকর্তার ন্যায় চেয়ারে বসে চালান এই অবৈধ সিন্ডিকেট। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে সচেতন মহলে চলছে নানান গুঞ্জন।অনুসন্ধানে দেখা যায়, বদলগাছী উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদন করতে আসা লোকজনের দীর্ঘ ...
মানিকগঞ্জে ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, প্রবাস, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পশ্চিম বন্ধুটিয়া কবি মহিউদ্দিন রোডের এক ভবনে ৩ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য পিবিআই ও সিআইডি মাঠে কাজ করছে।প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের বিষয়ে কথা বলেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন।...
প্রতারণার শিকার সৌদি প্রবাসী অসুস্থ ছেলেকে ফেরত পেতে বাবার সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, প্রবাস, সর্বশেষ, সারাদেশ

প্রতারণার শিকার সৌদি প্রবাসী অসুস্থ ছেলেকে ফেরত পেতে বাবার সংবাদ সম্মেলন

|| আকতার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||ভোলা জেলার তজুমদ্দিনে আদম বেপারীর প্রতারণার শিকার হয়ে সৌদি প্রবাসী অসুস্থ ছেলেকে ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ বাবুল নামের এক অসহায় পিতা। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বাবুল অভিযোগ করে বলেন, তার ছেলে মোঃ জিহাদকে মিল্লাদ ইন্টারন্যাশনাল এর মাধ্যমে গত ২০২৫ সালের ১১ মার্চ স্থানীয় দালাল মোঃ লিটন দাইমুদ্দির মধ্যস্ততায় সৌদি আরবে পাঠানো হয়। এজন্য লিটন ৭ লক্ষ টাকা নিলেও বৈধ কাগজপত্র সরবরাহ করেনি। ফলে জিহাদ এখন সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন।তিনি আরও জানান, বর্তমানে তার ছেলে জিহাদ অসুস্থ হয়ে পড়লেও অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন না। আবার বৈধ কাগজ না থাকায় দেশে ফিরতেও পারছেন না। এতে পরিবার চরম দুর্ভোগে পড়েছে।অসহায় বাবুল অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে প্রতারণা করে বিদে...
খুলনা শিপইয়ার্ডের জেটির পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা শিপইয়ার্ডের জেটির পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা শিপইয়ার্ডের এক নম্বর জেটির পাশে নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিপইয়ার্ড কর্তৃপক্ষ বিষয়টি লবনচরা থানা পুলিশকে জানায়।জেটির কর্তব্যরত এক সিকিউরিটি গার্ড জানান, প্রথমে তিনি নদীর তীরে লাশটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে শিপইয়ার্ড কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশে খবর দেওয়া হয়।রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। নিহত যুবকের পরনে শুধু একটি সাদা পায়জামা ছিল এবং লাশের কিছু অংশে পচন ধরেছে।লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম জানান, উদ্ধারকৃত লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।...