বুধবার, মার্চ ১৮

অপরাধ, আইন ও আদালত

দুই ভাইকে পিটিয়ে হত্যা : চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

দুই ভাইকে পিটিয়ে হত্যা : চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত কুমার সরকারকে গ্রেপ্তারে সহায়তা করতে পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন।গতকাল শুক্রবার রাতে মধুখালীর ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন।জেলা প্রশাসক বলেন, ‘চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন হ্যাভিচ্যুয়াল অফেন্ডার (স্বভাবগত অপরাধী)। তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন। এর আগে আমরা মাগুরায় তার অবস্থান শনাক্ত করি। কিন্তু অভিযান চালানোর আগে তিনি যশোরে পালিয়ে যান।’কামরুল আহসান তালুকদার বলেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে এর আগে দুইবার বরখাস্ত করা হয়েছিল। একবার ইউএনওর ওপরে হামলার ঘটনায় এবং আরেকবার টিসিবির কার্ড দুর্নীতির কারণে। দুইবারই উচ্চ আদালতে আপিল করে...
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়: হাইকোর্টের রায়
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়: হাইকোর্টের রায়

রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, সংবিধানের মৌলিক কাঠামোকেও আঘাত করেনি।বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে তিন বিচারপতির বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অন্য দুই বিচারপতি হলেন, কাজী রেজা-উল হক ও মো. আশরাফুল কামাল।বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দারের লেখা পর্যবেক্ষণে বলা হয়েছে, সংবিধানের ২ক অনুচ্ছেদে সন্নিবেশিত রাষ্ট্রধর্ম ইসলাম শুধু সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শুধু মৌলিক নীতিগুলো অন্য কোনো বিধানের সঙ্গেও অসংগতিপূর্ণ নয়। সংবিধানে ইসলামকে ‘রাষ্ট্রধর্ম মর্যাদা’ প্রদান করা হলেও রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক মর্যাদা প্রদানের বাধ্যবাধকতা নেই। অনুচ্ছেদ ২ক অবশ্যই সামগ্রিকভাবে পড়তে হবে এবং পড়লে এটা সুস্পষ্ট হয় যে, ইসলামকে রাষ্ট্রধর্ম করার ধারণার সন্নিবেশ কোন...
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

রাজধানীর কেরানীগঞ্জে কিশোরী মেয়েকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম নূরে আলম ফকির (৪০)।রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. গণমাধ্যমকে বলেন, “রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।”মামলার নথি থেকে জানা যায়, মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় থাকতেন নূরে আলম। স্ত্রী বিদেশে থাকাবস্থায় ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাবার বিরুদ্ধে মামলা করে মেয়েটি।ঘটনার তদন্তে নেমে নূরে আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন। একই বছরের ৩০ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।মামলা...
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ঝিনাইদহে
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ঝিনাইদহে

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ্বাসের ছেলে।মামলার বিবরণে জানা যায়, ২১ বছর আগে রাশেদুলের সঙ্গে রেহেনা খাতুনের বিয়ে হয়। রাশেদুল দ্বিতীয় বিয়ের পর তার প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এরপর ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনাকে হত্যা করে। এ ঘটনায় তার পিতা মতলেব আলী বাদী হয়ে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করে।পুলিশ আসামিকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রাশে...
আপিল বিভাগের তিন বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

আপিল বিভাগের তিন বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন তিন বিচারপতি হলেন মুহাম্মদ আবদুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম এবং কাশেফা হোসেন।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে এ শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ পাঠ অনুষ্ঠান শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সুপ্...
আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। হাইকোর্ট বিভাগ থেকে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশিফা হোসেন।বুধবার (২৪ এপ্রিল) সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি এই তিন বিচারপতির নিয়োগ দেওয়ার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।...
ডিবি কার্যালয়ে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ডিবি কার্যালয়ে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান আলী আকবর খান। সনদ বাণিজ্য সংক্রান্ত ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, হাজার হাজার সনদ বাণিজ্যের জন্য কারিগরি শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর চেয়ারম্যান থেকে ওএসডি করা হয় তাকে।তিনি আরও বলেন, আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সনদ বাণিজ্যে যদি তার কোনো প্রকার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।সনদ বাণিজ্যে আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীন গ্রেপ্তার হওয়ার পর সদ্য সাবেক চেয়ারম্যানের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি...
ময়মনসিংহে ছুরির আঘাতে তরুণ খুন
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ময়মনসিংহে ছুরির আঘাতে তরুণ খুন

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে মো. সামিউল সামি (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ আরাফাত হোসেন (১৮) নামে একজনকে আটক করেছে।মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে কলেজ রোড মীরবাড়ি রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।সামি নগরীর মীরবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি কমিউনিটি সেন্টারের খণ্ডকালীন ওয়েটার ছিলেন।ওসি মো. মাঈন উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জের ধরে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সামিসহ ৫-৭ জন দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সামিকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই খুনের মূল কারণ অনুসন্ধানে ...
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ইউআইটিএসের আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া। সেইসাথে তিনি আইন অঙ্গনের সকল বিজ্ঞ আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।...
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৬) নাম এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) অনুমানিক ভোর সাড়ে ৫টার সময় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের শমসের আলীর ছেলে। তিনি ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী সাধন কুমার জানান, হাসানুজ্জামান ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের বাসা থেকে তার নিজ কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। সেখানে মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়ে যান তিনি। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির এক ট্রাক তাকে চাপা দেয়। এতে ...