সোমবার, মার্চ ২৩

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জের সিঙ্গাইরে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের সিঙ্গাইরে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে দুজনকে আটকের পর গরুচোর সন্দেহে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন স্থানীয়রা।আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন- উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।সিঙ্গাইর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত দুইটার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলাম দেখতে পান ওই বাড়ির লোকজন। এ সময় বাড়ির গ্রামের লোকজন তাদের আটক করেন। এরপর ওই দুই যুবককে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে তাঁরা গুরুতর আহত হন।খবর ...
রাজশাহীর শাহমখদুমে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪শ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর শাহমখদুমে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪শ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সিপিএসসি ইউনিট।র‍্যাব জানায়, বাহিনীটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে র‍্যাব।এই কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখানে অবস্থানরত মো. রবিউল ইসলাম ওরফে রবি (৪০) ...
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৩০৬ কেজি পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৩০৬ কেজি পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা ও সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও আশপাশের এলাকা থেকে মোট ১৩০৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওমর কাগজ বিতান থেকে ৫৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে প্রতিষ্ঠানটির মালিককে ৩ হাজার টাকা জরিমানা, মুজাম্মেল স্টোর থেকে ১০৮ কেজি পলিথিন ব্যা...
নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৩জন কারাগারে‎‎
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৩জন কারাগারে‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, তার ছোট ভাই মুরাদ মন্ডল ও বাপ্পি মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন জেলা দায়রা জজ আদালত, কুড়িগ্রাম।‎‎মামলা সূত্রে জানা গেছে, মামলাটি নম্বর ১৯১/২০২৫, দায়েরের তারিখ ৩ অক্টোবর ২০২৫। এতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়। চেয়ারম্যান দীপ মন্ডল ছিলেন মামলার ১ নম্বর আসামি এবং তার দুই ভাই ২ ও ৩ নম্বর আসামি।‎‎ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এরী একপর্যায়ে আসন্য জ...
নাগেশ্বরীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদরাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, গাছ কর্তন ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাদরাসা সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন।ভুক্তভোগী আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, সুপার শফিকুল ইসলাম আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে ১৫লাখ টাকা টাকা হাতিয়ে নিয়েছেন। আমি সুপারের বিচার দাবি করছি।‎মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নুর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরি...
৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত উপলক্ষে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ জানুয়ারি) সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীদের মধ্যে ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮৭ জন নবীন কর্মকর্তা ছাড়াও ২৮, ৩৫, ৩৬, ৩৭ ও ৪০তম বিসিএসের কয়েকজন কর্মকর্তা ছিলেন, যারা নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প...
আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘নিরাপদ খুলনা চাই’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি সরদার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট নাগরিক নেতা ও পরিবেশবিদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।সমাবেশে আরও বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান, দৈনিক জন্মভূমির নির্...
জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে পুলিশের ‘মোবিলাইজেশন ড্রিল’ সম্পন্ন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে পুলিশের ‘মোবিলাইজেশন ড্রিল’ সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ‘মোবিলাইজেশন ড্রিল’ বা বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই মহড়ায় পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। রাজধানীর শাহবাগ, আসাদগেট, কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল, মিরপুর ও ভাটারাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের এই বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। মহড়া চলাকালীন সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়।ডিএমপি সূত্র জানায়, কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই এবং জনমনে স্বস্তি বজায় রাখতেই এই মহড়া পরিচালিত হচ্ছে। এটি পু...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণির চর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুল ইসলাম স্থানীয় কালারচর বাজারে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করে সংসার চালাতেন। দুই কন্যাসন্তান নিয়ে তাদের পরিবারে স্বাভাবিক জীবনযাপন চলছিল বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় আজিজুল ইসলাম তার বড় মেয়ে (৯) কে সঙ্গে নিয়ে বাজারে চায়ের দ...
খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড: দুই দশকেও মেলেনি প্রকৃত বিচার, পুনঃতদন্ত চায় সাংবাদিক সমাজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড: দুই দশকেও মেলেনি প্রকৃত বিচার, পুনঃতদন্ত চায় সাংবাদিক সমাজ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||একুশে পদকপ্রাপ্ত সাহসী সাংবাদিক মানিক চন্দ্র সাহার হত্যাকাণ্ডের ২২ বছর পার হলেও এখনো এর প্রকৃত বিচার পায়নি তাঁর পরিবার ও সহকর্মীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা এই ক্ষোভ প্রকাশ করেন।খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভার শুরুতে প্রয়াত এই সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে।স্মরণসভায় বক্তারা মানিক চন্দ্র সাহাকে নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণ করেন। তাঁরা বলেন, জনস্বার্থে সত্য কথা তুলে ধরার কারণেই তাঁকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দুই দশক পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের পেছনের ম...