মিরপুরে আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই
বিপিএলের এবারের আসরে মিরপুরে আজকের ম্যাচটি ঘিরে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। কারণ, আজ প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে এক সময়ের কাছের বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনের দ্বৈরথ দেখার প্রত্যাশায় ক্রিকেট ভক্তরা।শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিবের রংপুর রাইডার্স। ম্যাচটা বরিশাল বনাম রংপুরের হলেও আদতে সেটিকে বলা হচ্ছে সাকিব-তামিমের লড়াই।যদিও বিষয়টা সাকিব-বনাম তামিম মানছেন না বরিশালের মেহেদী মিরাজ। এক প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমরা তো এই রকম কখনই চিন্তা করি না। ‘একসাথে খেললে টিমমেট, বিপক্ষ দলে থাকলে প্রতিপক্ষ।’সাকিব-তামিমের বন্ধুত্বের খবর কারোরই অজানা নয়। তবে সাম্প্রতিককালে বিভিন্ন সময়ই গণমাধ্যমে তাদের দ্বন্দ্বের খবর বেরিয়েছে। সেই সব দ্বন্দ পিছে ফেলে প্রতিপক্ষ হিসেবে আজ আবার...
