প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর এবার প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দারুণ বোলিং নৈপুণ্যে স্বাগতিকদের স্বল্প রানে আটকে রাখার পর লিটন কুমার দাসের দায়িত্বশীল ইনিংসে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতল টাইগাররা।আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। টাইগারদের দারুণ বোলিং নৈপুণ্যের কারণে নিউজিল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। ৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে তা টপকে জিতে যায় বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোর:নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিল্ন ১৬, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১; মেহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, তানজিম ৪-০-৪৫-১, মুস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)...

