হাসানের পর শরিফুলের জোড়া শিকার
বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের খেলা শুরু হয়েছে বিকাল সাড়ে ৩টায়। টসে জিতে শান মাসুদদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফরকারীদের হয়ে বল হাতে ইনিংসের সূচনা করেন শরিফুল ইসলাম। অপরপ্রান্তে ছিলেন হাসান মাহমুদ, তরুণ এই বোলারের বলেই চতুর্থ ওভারে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। এরপর জোড়া আঘাত হেনেছেন শরিফুল।বৃষ্টির পর পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচে শুরু থেকে ভালোই সুই পাচ্ছিলেন টাইগার পেসাররা। পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং সায়ুম আইয়্যুবও দেখেশুনেই এগোচ্ছিলেন। তবে চতুর্থ ওভারে স্লিপে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচে ধরা পড়েন শফিক।হাসানের করা ওভারের তৃতীয় বলটি শফিকের ব্যাটের কানায় লেগে চলে যায়, স্লিপে থাকা জাকির দুর্দান্ত এক ডাইভে তা মুঠোবন্দী করেন। এরপর ইনিংসের সপ্তম ওভারেই উইকেটের ...










