বেরোবি শিক্ষার্থী সানজানার হাতে গড়া স্বপ্ন ‘আনন্দিতা’
|| অলিউল ইসলাম | বেরোবি, রংপুর ||শিক্ষার্থী সানজানা ইবনাত এক অনুপম নারী উদ্যোক্তার নাম। মেধাবী এ শিক্ষার্থী শুধু ক্লাসরুমের চৌহদ্দিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি বরং ক্লাস, অ্যাসাইনমেন্ট, এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের কাজের ব্যস্ততার ফাঁকেই তিনি গড়ে তুলেছেন তার নিজস্ব প্ল্যাটফর্ম আনন্দিতা। নিজ হাতের তৈরি জুয়েলারির জনপ্রিয় ব্র্যান্ড ‘আনন্দিতা’। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী প্রমাণ করেছেন, সঠিক পরিকল্পনা, তীব্র ইচ্ছাশক্তি এবং সময়ের সঠিক ব্যবহার থাকলে শিক্ষাজীবন ও উদ্যোক্তার স্বপ্ন একই সঙ্গে বহন করা শুধু সম্ভবই নয়, বরং তা এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।শুরুর গল্প: শখ থেকে ব্যবসা, আত্মবিশ্বাসের নতুন যাত্রাবলা হয়ে থাকে প্রতিটি সফল ব্যবসার পেছনেই থাকে একটি আন্তরিক গল্প। ‘আনন্দিতা’র শুরুটাও ঠিক তেমনই। নিজের হাতে কিছু বানানোর তীব্র শখ থেকেই এর বীজ ব...










