বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক
|| নিউজ ডেস্ক ||স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে এক্স হ্যান্ডেলে স্টারলিংক অফিশিয়ালি বিষয়টি নিশ্চিত করেছে। খবর বাসসের।এদিকে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। আর মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে, সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি পর্যায়ে ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।এ ছাড়া বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। আর দেশে স্টারলিংক যাত্রা শুরু করার মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন হল।আজ স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।এদিকে, স্ট...










